আগামিকাল রোববার থেকে শুরু কুবি’র শীতকালীন ছুটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামিকাল রোববার থেকে। বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডর সূত্রে জানা যায়, আগামিকাল রোববার থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। পাঁচ দিনের এই ছুটিতে সকল ধরনের শিক্ষা ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় ৩ ডিসেম্বর রোববার থেকে যথারীতি চলবে শিক্ষা ও অফিসিয়াল কার্যক্রম। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো খোলা থাকবে।

