জাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে সোমবার কর্মবিরিত পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা টানা ছয় দিনের কর্মবিরতির আজ প্রথমদিনে অচল হয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কর্মবিরতির ফলে কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে কয়েকটি বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি না মানলে কর্মবিরতির পর আগামী ৩রা জানুয়ারী শিক্ষক সমিতি আরো কঠোর কর্মসূচি দিতে হবে বাধ্য হবে।

গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শিক্ষক সমিতির জরুরি এক সভা শেষে এ কর্মবিরতি ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন।

  •  
  •  
  •  
  •