সিকৃবিতে শূন্য আসন ১০৩
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আসন ১০৩টি আসন শূন্য রয়েছে। ফলে প্রথম বর্ষে ১০৩ টি আসনে অপেক্ষারত তালিকা হতে ভর্তি করা হবে।
২৭ শে ডিসেম্বর রোববার সকাল থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মেধা তালিকা হতে ভর্তি কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদে মূল মেধা তালিকা হতে ২৮৪ জন এবং সংরক্ষিত মেধা তালিকা হতে ৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। এরপর আগামি ২৯ ডিসেম্বর মূল অপেক্ষামান তালিকা হতে ৯৭ টি আসন এবং অপেক্ষামান সংরক্ষিত তালিকা হতে ৬ টি আসনে মোট ১০৩ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সিকৃবির প্রথম বর্ষ ভর্তি পরিচালনা কমিটি’র আহ্বায়ক প্রফেসর ড. পিযুষ কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেন।

