জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর (শনিবার) প্রকাশ করা হবে। সংবাদ: বাসস।

শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেয়।

আফরাজুর রহমান জানান, মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।

গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৮ নভেম্বর।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন। এর মধ্যে ছাত্রী ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: