‘অঙ্কুর’ এর নয়া কমিটি: সভাপতি ড. নূরুল হক, সম্পাদক বিজয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্কুর’ এর ২০১৭-১৮ নয়া কমিটি গঠন করা হয়েছে। নয়া কমিটিতে প্রফেসর ড. নূরুল হক-কে সভাপতি ও সাঈদ আল মাহমুদ (বিজয়)-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সম্প্রতী সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্কুর’ এর নয়া কমিটি গঠন করা হয়েছে। নয়া কমিটিতে সহ-সভাপতি পদে প্রফেসর ড. মো. রাশেদ হোসেন, প্রফেসর ড. আল-মামুনসহ ৯জন শিক্ষক রয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সম্পাদক সামিউল বাসীর, সুদিপ্ত, তমা, আসিফ, যুগ্ম-সম্পাদক কুমকুম, মন্ত্রী, জাকিয়া, রোকেয়া, স্মৃতি, মারুফ, অটল, সাংগঠনিক সম্পাদক এস.এম আশিকুল ইসলাম, কোষাধ্যাক্ষ কুমার চিরঞ্জীব ইমন।
সাধারণ সম্পাদক সাঈদ আল মাহমুদ (বিজয়) এর অনুপস্থিতে সামিউল বাসীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্কুর’ একমাত্র ‘ট্রোন ড্যান্স’ এবং নেপাল-বাংলাদেশ যৌথ প্রোগ্রাম করে থাকে।

