বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ছাত্র ইউনিট

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের ২য় বর্ষের তরুণ মেধাবী ছাত্র শুভ হালদারের নেতৃত্বে সদস্য সংগ্রহের মাধ্যমে এগিয়ে চলছে “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর ছাত্র ইউনিট-এর কাজ ।  বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা সংগঠনের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমানু বিজ্ঞানী ড.এম.এ ওয়াজেদ মিয়া । তিনি ২০০২ সালে এই সংগঠনের কাজ শুরু করেন । তার অকাল মৃত্যুর পর বর্তমান এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক সিরাজুল হক আলো ।সংগঠনটির ছাত্র ইউনিটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসাবে নেতৃত্ব দিচ্ছেন ড.বাহাউদ্দিন গোলাপ, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ।    সারা দেশব্যাপী সংগঠনটির চলমান কর্মকাণ্ডের সাথে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে ছাত্র ইউনিট গঠনের সিদ্ধান্ত হয় । “ তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) তে কেন্দ্রীয় ভাবে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে ” । এখন পর্যন্ত প্রায় ২০০ ছাত্র  নতুন ভাবে সদস্য ফরম পূরন করেছে এবং সক্রিয় ভাবে এই সংগঠনের কাজ এগিয়ে চলছে । মুক্তিযুদ্ধের স্বপ্ন ও প্রত্যাশা পুরনের লক্ষ্য নিয়ে গঠিত হয় এই সংগঠন । পাঠচক্র,রক্তদান,বৃক্ষরোপণ , দেয়াল পত্রিকা প্রকাশ , ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ,নানামুখী সৃজনশীল ও গবেষণা মূলক কার্যক্রম , অসহায় মেধাবী  শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সহ অনেক সামাজিক, মানসিক  উন্নয়নের জন্য নিরলস ভাবে  কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ছাত্র ইউনিট । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোঃ নাসির উদ্দিন ও শিক্ষার্থীবৃন্দ সহ অনেকে এই সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন । বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এই সংগঠনের সদস্য হয়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও প্রত্যাশা পূরনের লক্ষ্যে কাজ করার জন্য “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা” সংগঠনের পক্ষ হতে আহব্বান করা হচ্ছে ।

সদস্য হওয়ার জন্য যা লাগবে

এক কপি পাসপোর্ট সাইজ  রঙিন  ছবি ও ১০ টাকা ফরম মূল্য দিয়ে সদস্য ফরম পূরন করতে হবে । সদস্য ফর্মের জন্য শুভ হালদার  ০১৭১০২৬০৯৮৫  ও মোঃ  রাকিবুল ইসলাম শাহার ০১৭৫০৮৩১৩০০ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে ।

  •  
  •  
  •  
  •