বাকৃবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
যুক্তরাজ্যে বিএনপি-জামাত কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী খুনী তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাখা ছাত্রলীগের শতাধিত নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগের পার্টি অফিস থেকে শুরু হয়ে কামাল-রণজিত (কে.আর) মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় ছাত্রলীগ নেতারা বলেন, জাতির পিতার অপমান মানেই বাংলাদেশের অপমান। এই অপমান দেশের মানুষ মেনে নিবে না। অবিলম্বে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হোক।

