জাতীয় স্কেলে বেতনের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী সংবাদদাতা:

জাতীয় স্কেলে বেতনের দাবীতে নীলফামারীতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার উদ্যোগে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি আবু মুসা ভুঁইয়া, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম, ডিমলা উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, ডোমার উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল, কিশোরগজ্ঞ উপজেলা শাখার সভাপতি সামসুল হক প্রমূখ। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

  •  
  •  
  •  
  •