বাকৃবিতে ছাত্রফ্রন্টের নবীন আগমনী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ আয়োজনে নবীন আগমনী উৎসব-২০১৮ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃপতিবার (১লা মার্চ) সন্ধ্যায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় ও সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জয়দ্বীপ ভট্টাচার্য।
পরে নবীন শিক্ষার্থী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে নাটক ‘প্রশ্নগুলো সহজ’ মঞ্চস্থ করা হয়। এসময় নবীনবরণ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে ব্যন্ডদল ‘মাদলে’র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ‘নবীন আগমনী উৎসব-২০১৮’ এর সমাপ্তি হয়।


