কোটা সংস্কারের দাবিতে রাবির প্যারিস রোডে জনসমুদ্র

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সরকারি চাকরির নিয়োগে ৫৬% কোটাকে ১০% এ নামিয়ে আনার দাবিতে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।

আন্দোলনকারীরা বলেন, সিভিল সার্ভিস কমিশনে যোগ্যতা ছাড়াও শুধুমাত্র কোটার কারণে তারা নিয়োগ পাচ্ছে। এটা লাখ লাখ বেকারের সঙ্গে একধরনের প্রতারণা। আমরা কোটার বিরুদ্ধে নই, কোটা থাকুক। তবে সেটা ১০% এর বেশি নয়।’

শিক্ষার্থীরা বলেন, ‘কোটা পিছিয়ে পরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি সুবিধা। কিন্তু সরকারের উচিত এই মানুষগুলো পিছিয়ে পড়ে কেন সেই জায়গায় কাজ করা। এটা করা নয়, মেধাবীদের বাদ দিয়ে কোটা অনন্তকাল চলতেই থাকবে। কোটা অনন্তকাল চলতে পারে না। এতে মেধাবীরা বঞ্চিত হয়। দেশ ক্ষতির সম্মুখীন হয়।’

মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘ধরে নিলাম দেশে এখন ৩০% কোটার মানুষ। তাহলে আর বাকি ৭০% কোটার বাইরে। এই ৭০% এর সাথে চাকরির ক্ষেত্রে বৈষম্য করে, তাদের মেধার মূল্যয়ন না করলে কখনই দেশের উন্নয়ন সম্ভব না।’

তারা আরো বলেন, ‘বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে কখনই তিনি এ বৈষম্য করতেন না। তিনি কখনই চাইতেন না এ সোনার বাংলায় দুই ধরনের লোক থাকবে। এক দল মুক্তিযোদ্ধের সন্তান আরেক দল সাধারণ মানুষ। কারণ তিনি দেশের সংবিধানে সকলের জন্য সমান অধিকারের কথা বলেছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এ কোটা প্রথা সংস্কার করা দরকার।’

এদিকে, আগামী ১৪ ই মার্চ, ২০১৮ সারাদেশ একযোগে ডিসি অফিসের সামনে অবস্থান এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা দেয়া হয়েছে। আর ঢাকার কেন্দ্রীয় কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন ‘কোটা সংস্কার চাই’ আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক ঢাবির এমবিএ’র শিক্ষার্থী রাশেদ খান।

  •  
  •  
  •  
  •  

Tags: