হরতালে পভাব পড়েনি গণ বিশ্ববিদ্যালয়ে

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বুধবার জামায়াতের হরতালে কোন প্রভাব পড়েনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে।

সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে প্রত্যেকটা বিভাগে নিয়মিত ক্লাশ, পরীক্ষা চলছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। প্রশাসনিক কার্যক্রম ও স্বাভাবিক ভাবে চলতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাশ-পরীক্ষা চালু রাখা হয়েছে।

  •  
  •  
  •  
  •