কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে
এস এম জোবায়ের, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণে দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত এ কর্মসূচি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পালন করে।
কর্মবিরতির অংশ হিসেবে সোমবার বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগেরর ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ আইনুল হক বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে”।
উল্লেখ্য, গত বছরের কয়েক মাস ধরে বেতন বৈষম্য নিয়ে ও ৮ম বেতন কাঠামোতে অসঙ্গতির বিরোধিতা করে আন্দোলন করে আসছেন দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কয়েকবার সময়সীমা বেঁধে দিয়ে সর্বশেষ ২ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত এ কর্মসূচি পালিত হচ্ছে।

