বাকৃবি ছাত্রফ্রন্ট সভাপতি মিল্টনকে শোকজ

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবীন বরণ অনুষ্ঠানে অশোভন বক্তব্য দেওয়ার অভিযোগে বাকৃবি শাখা ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি আশরাফুল ইসলাম মিল্টন-কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে ওই নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, গত রোববার (১০ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীনদের শুভেচ্ছা জানানোর বক্তব্যে অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে চোর বলেছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে অশোভন বক্তব্য দিয়েছে। নোটিশে মিল্টনকে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

আশরাফুল ইসলাম মিল্টন সবুজবাংলাদেশ24.কম-কে বলেন, সময়স্বল্পতায় ওই মুহূর্তে আমার কথাটা পরিস্কার করে বুঝাতে পারিনি। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

  •  
  •  
  •  
  •