সিকৃবিতে কর্মবিরতিতে শিক্ষকরা, শিক্ষার্থীরা বাড়িতে

সিকৃবি প্রতিনিধি:
স্বতন্ত্র পেস্কেল এবং অষ্টম জাতীয় পেস্কেলে বৈষম্য নিরসনের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)তে শিক্ষকরা ৩য় দিনের মত পূর্ন কর্মবিরতি পালন করেন। কোন অনুষদেই ক্লাস পরীক্ষা অনুষ্টিত হচ্ছে না।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারনে ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ১৯ তম ব্যাচের প্র্যাক্টিক্যাল ফাইনাল পরীক্ষা ছাড়াও অন্যান্য অনুষদের কয়েকটি বিভাগের মাস্টার্স ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও অনুষ্টিত হয়নি। ক্লাস এবং টার্ম নিয়মিত না হওয়ায় সেমিস্টার পদ্ধতিতে জটের আশংকা করছেন শিক্ষার্থীরা।

এদিকে ক্লাস অনুষ্টিত না হওয়ায় ক্যাম্পাস ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে দেশের ৩৭ টি বিশ্ববিদ্যালয়ে ১১ জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের এ কর্মবিরতি চলছে।

  •  
  •  
  •  
  •