ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ! বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসাবে অন্তর্ভুক্তির করণের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ সকল রুমে তালা ঝুলিয়ে দেয়। ফলে কলেজটির সকল দাফতরিক কাজ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষাসহ সকল কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে এসে জড়ো হয়। পরে ওই স্থান থেকে বিক্ষোভ মিছিলসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রনেতা ফাইম হাসান,জাহিদ হাসান,মিনহাজুল আবেদীন,লুবান মাহফুজ মিশুক, রাজু, সোহাগ তালুকদার, রুবেল, সাদিয়া, নূসরাত, সোনিয়া, ও মিতালী প্রমুখ। মিছিল শেষে তারা কলেজের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনসহ সকলস্থানে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি মানা না হলে আগামী দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা বর্জনসহ কলেজ সম্পূন অচল করে আন্দোলন অব্যাহত রাখবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসাবে অন্তর্ভুক্তির দাবি করে আসছে এবং স্থানীয় জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ সকল পর্যায়ে স্মারকলিপিও প্রদান করেছে। এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি থাকলে সকল সমস্যা সমাধান হবে বলে তারা মনে করেন।

শিক্ষার্থীরা আরো জানাই যে, গত একাদশ নিবাচনের আগে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দসহ সরকারের উচ্চ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাদেরকে আশ্বাস দিয়েও কোনো কথা রাখেনি এবং বিষয়টি নিয়ে তারা বারবার প্রতারণার শিকার হচেছ ফলে একই আন্দোলনের পৃনরাবৃত্তি ঘটছে এতে তাদের শিক্ষা জীবন দিনে দিনে মারাত্বক হুমকির মুখে পড়ছে।

এখানে উল্লেখ্য যে, কলেজটিতে ছয়টি ব্যাচে ৩৬০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে তাদের আবাসন, চিকিৎসাসহ বহুবিদ সমস্যায় জজরিত এমনকি কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবদি পযাপ্ত স্হায়ী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ্ হয়নি। এমতবস্হায় এলাকার বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের মধ্যে কলেজটি সুষ্ঠুভাবে পরিচালিত না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ভেটেরিনারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অমলেন্দু ঘোষ শিক্ষার্থীদের বিক্ষোভ ও তালা ঝুলানোর ঘটনাটি স্বীকার করে জানান, ছাত্রদের দাবিটি বহুদিনের এবং ঘটনাটির আসু ও স্হায়ী সমাধান হোক এজন্য বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পাকারে বাস্তবায়নাধীন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান। এই অঞ্চলের জনগণের আশা-আকাক্সক্ষা ও চাহিদা পূরণের লক্ষ্যে ও জাতীয় স্বার্থের প্রেক্ষিতে এ কলেজটি প্রতিষ্ঠা করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ০৮ অক্টোবর ২০১৩ খ্রিঃ তারিখে কলেজটির শুভ উদ্বোধন করেন।

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্পের মেয়াদ ডিসেম্বর/২০১৮ সমাপ্ত হয়েছে এবং ইতোমধ্যে এই কলেজটিও বিগত চারটি ভেটেরিনারি কলেজের অনুরূপ একাডেমিক ও প্রশাসনিক সংকটের মধ্যে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে কলেজটির সংকটাপন্ন অবস্থা বিবেচনায় নিয়ে ঝিনাইদহ জেলার মাননীয় সংসদ-সদস্যবৃন্দ, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ (ফ্যাকাল্টি) হিসাবে অন্তর্ভুক্তির বিষয়ে উদ্যোগ গৃহীত হয় কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনাপত্তি পত্র প্রদান না করায় বিষয়টি ঝুলে আছে ।

  •  
  •  
  •  
  •