অবরুদ্ধ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ: চরম উত্তেজনা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসাবে অন্তর্ভুক্তির করণের দাবিতে গত সোমবার সকাল থেকে বিক্ষোভ ও সমাবেশ করছে শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ সকল রুমে তালা ঝুলিয়ে সকল দাফতরিক কাজ বন্ধসহ ক্যাম্পাস অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা বর্জন করে সকাল থেকে দফায় দফায় মিছিল শেষে তারা কলেজের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনসহ সকলস্থানে তালা ঝুলিয়ে অবস্হান করছে। তাদের দাবি মানা না হলে কলেজ সম্পূন অচল করে আন্দোলন অব্যাহত রাখবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

গত রাত দশটায় শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে আটকা পরে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পাকারে বাস্তবায়নাধীন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান। এই অঞ্চলের জনগণের আশা-আকাক্সক্ষা ও চাহিদা পূরণের লক্ষ্যে ও জাতীয় স্বার্থের প্রেক্ষিতে এ কলেজটি প্রতিষ্ঠা করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ০৮ অক্টোবর ২০১৩ খ্রিঃ তারিখে কলেজটির শুভ উদ্বোধন করেন।

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্পের মেয়াদ ডিসেম্বর/২০১৮ সমাপ্ত হয়েছে এবং ইতোমধ্যে এই কলেজটিও বিগত চারটি ভেটেরিনারি কলেজের অনুরূপ একাডেমিক ও প্রশাসনিক সংকটের মধ্যে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে কলেজটির সংকটাপন্ন অবস্থা বিবেচনায় নিয়ে ঝিনাইদহ জেলার মাননীয় সংসদ-সদস্যবৃন্দ, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ (ফ্যাকাল্টি) হিসাবে অন্তর্ভুক্তির বিষয়ে উদ্যোগ গৃহীত হয় কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনাপত্তি পত্র প্রদান না করায় বিষয়টি ঝুলে আছে ।

  •  
  •  
  •  
  •