ক্লাস নিয়ে অনিশ্চয়তার দোলাচলে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

তন্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামো নিয়ে সমস্যা নিরসনের দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে শীতকালীন ছুটির পর ক্লাস কার্যক্রম থেকে বিরত ছিল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ।

আজ ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুললেও ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে।

এদিকে সরজমিনে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবন ঘুরে দেখা গেছে অধিকাংশ ক্লাসরুমের দরজায় তালা ঝুলছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর নতুন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ক্যাম্পাসে আসলেও তাদের মধ্যে অনিশ্চয়তা যেন কাটছে না।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এ নিয়ে বলেন, অনিশ্চয়তার কিছু নেই, শিক্ষক ফেডারেশনের দাবীর সাথে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতিও একমত। তিনি আরও জানান, শিক্ষার্থীদের জাতীয় গণমাধ্যমে শিক্ষক ফেডারশনের সংবাদ এর দিকে নজর রাখতে অনুরোধ করেন।

  •  
  •  
  •  
  •