শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত চুয়েট
চট্রগ্রাম প্রতিনিধিঃ
১৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়-চুয়েটের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার চুয়েট উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। আগের দিন সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেছেন তারা। সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে গতকাল সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন চুয়েটের শিক্ষার্থীরা। চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, শিক্ষার্থীরা সোমবার স্নাতক পর্যায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। কিন্তু আগে থেকে কোনো ঘোষণা দেয়নি। গতকাল স্মারকলিপি দিয়েছে। আমি শিক্ষার্থীদের ডেকে কথা বলেছি। চুয়েট প্রশাসন তাদের দাবির প্রতি সহানুভূতিশীল।
আমি তাদের অনুরোধ করেছি, তারা যেন ক্লাসে ফিরে যায়। দাবি পূরণে পদক্ষেপ নেয়া হচ্ছে।

