গণ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, সঙ্গীত ও নৃত্য বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

সোমবার অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগিদের মনোমুগ্ধকর পরিবেশনার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ, রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সোমা মুমতাজ ও ড. ইসরাফিল আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিৎষা বিজ্ঞান অনুষদের ডিন আশরাফ উল করিম খান, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও সঙ্গীত বিভাগের পরিচালক এনায়েত-এ-মওলা জিন্নাহ।

  •  
  •  
  •  
  •