বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে খেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছাত্র ও ছাত্রী উভয়ের ছয়টি করে মোট বারোটি দল অংশগ্রহন করছে। সব অনুষদের পরস্পরের সাথে একটি করে খেলার ফলাফল অনুযায়ী পয়েন্টের অধিক্য অনুসারে ফাইনালে দুটি দল নির্বাচিত হবে। উদ্বোধনী দিনে প্রথমে কৃষি অনুষদ ও মাৎস বিজ্ঞান অনুষদের এবং পরে পশুপালন অনুষদ ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে খেলা হয়েছে।

ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ এবং প্রফেসর ড. মো. আজহারুল হক।

Admission

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. খান বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। পড়াশুনার পাশা পাশি সহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার প্রয়োজন আছে, তবে সেই সাথে অবশ্যই খেলার নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া বিভাগের পরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: