ভেটেরিনারি স্টুডেন্ট’স ফেডারেশন এর সভাপতি আবির, সেক্রেটারি রতন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ফেডারেশন (বিভিএসএফ) এর ৪র্থ সম্মেলন ও কমিটি গঠন-২০১৯ কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) এর কনফারেন্স হল রুমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইমতিয়াজ আবির এবং সাধারণ সম্পাদক পদে রতন রহমান নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এ্যাডভোকেট শামীমা আক্তার খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স,মহাসচিব, কেআইবি এবং প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, আহ্বায়ক, ন্যাশনাল ভেটেরিনারি ডীন কাউন্সিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ হাবিবুর রহমান মোল্লা, মহাসচিব, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভিএসএফের সদ্য বিদায়ী সভাপতি ডাঃ ইনাম আহমেদ।

সম্মেলনে বক্তারা বলেন, ভেটেরিনারি পেশার উন্নয়নে সকল অপশক্তি শক্ত হস্তে মোকাবেলা করার জন্য সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ফেডারেশন(বিভিএসএফ) এর তারুণ্যদীপ্ত একটি কমিটি ঘোষনা করা হয়েছে।

সূত্র থেকে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেক ক্যাম্পাসের ভিপি এই কমিটির ভিপি এবং প্রত্যেক ক্যাম্পাসের জিএস এই কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। পূর্নাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে, যেকোন সময় পূর্ণাংগ কমিঠি ঘোষনা করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: