‘হাসিমুখ’র বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি পদে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে পশুপালন অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. ফারুক হোসেন মনোনীত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বিগত কার্যকরী পরিষদ আগামী এক বছরের জন্য মোট ২৭ সদস্যবিশিষ্ট নতুন ওই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদে পশুপালন অনুষদের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, কৃষি অনুষদের অধ্যাপক ড. মো. মোক্তার হোসাইন, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক ড. মো. নাহিদ সাত্তার, মাৎস্যবিজ্ঞান অনুষদের সহকারি অধ্যাপক ড. মো. নুরুল হায়দার, ভেটেরিনারি অনুষদের সহযোগী অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের প্রভাষক মো. মেসবাহ উদ্দীন মনোনীত হয়েছেন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হাসিনুজ জামান ও মো. রুবেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তোহা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে নুসরাত নাদিয়া দোলা ও আ.ম. তাহের নোমান, কোষাধ্যক্ষ পদে মনিকা আকতার রুনা, দপ্তর সম্পাদক পদে মো. নুরুল হক, উপ-দপ্তর সম্পাদক পদে মাশমারাত মালিহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আশিকুর রহমান, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ফেরদৌস হাসান মিঠুন, যোগাযোগ ও সমন্বায়ক বিষয়ক সম্পাদক পদে আদেল মুঃ কিবরিয়া, ফটো ও মিডিয়া এক্সিকিউটিভ বিষয়ক সম্পাদক পদে মো. রনি ইবনে মাসুদসহ ৭ জন কার্যনির্বাহী সদস্য ওই কমিটির জন্য মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হাসি ফোটানোর লক্ষ্যে ২০১৭ সালের ২৬ শে মার্চ ১২ জন সদস্য নিয়ে হাসিমুখ যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এ সংগঠনের সাথে যুক্ত থেকে স্বেচ্ছায় অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুদের সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া সংগঠনটি বিভিন্ন সময় সচেনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

