বাকৃবিতে টেকসই কৃষি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি টেকসইকরণ’ প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল অ্যাগ্রিকালচার (ইকসা)’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষকদের ১৭৭টি প্রবন্ধ, ১০টি সেশন ও পোস্টার সেশন উপস্থাপিত হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি মালয়েশিয়ার যৌথ উদ্যোগে সম্মেলনটিতে দেশের স্বনামধন্য ২শতাধীক গবেষকসহ ২৪ জন বিদেশি গবেষক অংশ নিয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম। সম্মেলনটির প্রধান পৃষ্ঠপোষক বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এছাড়া সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এসিআই অ্যাগ্রি-বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ এইচ আনসারি।বাউরেস পরিচালক প্রফেসর ড.এমএএম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড.মুহাম্মদ মাহফুজুল হক ও সম্মেলন আয়োজন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড.মোঃ আলমগরীর হোসেন।

এ সম্মেলনের মাধ্যমে বাকৃবি ক্যাম্পাস স্থানীয় ও আন্তর্জাতিক কৃষি বিজ্ঞানীদের একটি মিলনমেলা পরিনত হয়। সম্মেলনকে কেন্দ্র করে তারা কৃষি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের সর্বাধুনিক ও যুগোপযোগী জ্ঞান এবং প্রযুক্তির বিষয়ে মত বিনিময়ের সুযোগ পাবে। এ সম্মেলনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু সহিষ্ণু খড়া-বন্যা সহনীয় কৃষি প্রযুক্তি উদ্ভাবনে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে।

  •  
  •  
  •  
  •  

Tags: