বাকৃবিতে ‘জেএসপিএস ফেলোশিপ প্রোগাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ জেএসপিএস এ্যলামনাই এসোসিয়েশন (BJSPSAA) ও জাপান সোসাইটি ফর প্রমোশন অভ সায়েন্সেস (JSPS) এর যৌথ উদ্যাগে ‘জেএসপিএস ফেলোশিপ প্রোগাম সস্পর্কিত গাইড’ শীর্ষক সেমিনার ১২ জানুয়ারি ২০২০ রবিবার সকাল সাড়ে ১০ টা সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ও সেমিনার অরগানাইজেশন কমিটির আহবায়ক প্রফেসর ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বাংলাদেশ জেএসপিএস এ্যলামনাই এসোসিয়েশন (BJSPSAA) এর সভাপতি প্রফেসর ড. লুৎফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জেএসপিএস এ্যলামনাই এসোসিয়েশন (ইBJSPSAA) এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ও বাংলাদেশ জেএসপিএস এ্যলামনাই এসোসিয়েশন (BJSPSAA) এর সহ-সভাপতি প্রফেসর ড. এ কে এম নওশাদ আলম এবং বাংলাদেশ জেএসপিএস এ্যলামনাই এসোসিয়েশন (BJSPSAA) এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. তুহিন সুভ্র রায়।

