আব্দুল মান্নানের মৃত্যুতে শোকহত বাকৃবি পরিবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরিবার।

একই সাথে সবুজবাংলাদেশ24.কম– মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে

আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ল্যাডএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে তিনি মারা যান।

এক শোকবার্তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তিন বারের সংসদ সদস্য বর্ষীয়ান এই নেতা ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন। তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি একাদশ সংসদের কৃষি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: