বাকৃবিতে পিএইচডি ফেলোদের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও টেকনোলজি ট্রাস্ট এর দিনব্যাপী পিএইচডি ফেলোদের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে মাৎস বিজ্ঞান অনুষদ ভবনের কনফারেন্স হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর প্রফেসর ড. রফিকুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।
প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকবর হোসেন, মাননীয় সিইও, বিএসএফটি এবং অতিরিক্ত সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও মাৎস বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আহসান বিন হাবিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক।

