বাকৃবিতে বগুড়া সমিতির নয়া কমিটি: সভাপতি ড. আলিমুল, সম্পাদক শাকিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর বগুড়া জেলা সমিতির (বগুড়া ও জয়পুরহাট) নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী ১ বছরের জন্য ৮৩ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ নতুন কমিটিতে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থী তানভীর নূর শাকিল নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি পদে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মিনারা খাতুন, অধ্যাপক ড. মো. আব্দুল কাফি, এডিশনাল রেজিস্টার মো. ফারুক আহমেদ, কোষাধ্যক পদে কৃষি সম্প্রসারণ বিভাগের লেকচারার মো. মাসুদ রানা, যুগ্ম সম্পাদক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম আমিন, এনায়েত শাকিল, সৌরভ আলম, জাকারিয়া মন্ডল, ফরহাদ হাসান মুন্না, বেলাল হোসেন, ওয়াহিদা তানজিম, সাংগাঠনিক সম্পাদক পদে আশিকুজ্জামান শাওন, নিঝুম দেব, মাহবুবুর রহমান মিলন, ইফতেখার আকবার, অনির্বাণ সরকার মানব, নাফিজ ইমতিয়াজ, রাকিবুল ইসলাম, তৌহিদ আহমেদ, আল ইমরান, মুশফিক তানভীর, মা-আরিজ মেহজাবিন, সহ-সাংগাঠনিক সম্পাদক পদে নাবিল শাহরিয়ার, সঞ্চিব সরকার, দপ্তর সম্পাদক পদে আসফাক রাজন, উপ-দপ্তর সম্পাদক পদে আদিলা সুলতানা, প্রচার সম্পাদক পদে উসামা ইবনে ওহী, উপ-প্রচার সম্পাদক পদে আল আমিন ইসলাম, অর্থ সম্পাদক পদে শাহাদাৎ হোসেন সাওন, আপ্যায়ন সম্পাদক পদে সৈকত আহম্মেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আশরাফুল ইসলাম নিহাদ, উপ- ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আল বেরুনী সানি, সমাজকল্যান সম্পাদক পদে স্বচ্ছ, সাংস্কৃতিক সম্পাদক পদে খন্দকার নুজহাত তাবাসসুম, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক পদে মো. রাফসান জানি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও পূণাঙ্গ ওই কমিটিতে ১৩ টি হলে ১৬ জন হল প্রতিনিধি ও সম্মানিত সদস্য হিসাবে ৩০ জনকে নির্বাচিত করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: