করোনা সংক্রমণ প্রতিরোধে কুবি বন্ধ ঘোষণা: হল ত্যাগের নির্দেশ

কুবি প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পরপরই এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে আবাসিক হলগুলোও।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে করোনা মোকাবেলায় সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে করোনা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩টি বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় এবং বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানান।

  •  
  •  
  •  
  •