কুবির বাংলা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিভাগের ১০৯ নং কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক শামসুজ্জামান মিলকী, সহকারী অধ্যাপক ড. তসলিমা খাতুন, প্রভাষক কামরুন নাহার শীলা, প্রভাষক রেজাউল ইসলাম, প্রভাষক নাহিদা বেগম ও প্রভাষক সুমাইয়া আফরীন সানি প্রমুখ।

বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদেরকে বিভাগের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি বাংলা বিভাগকে ভালবেসে অধ্যয়নে মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর তাদের মধ্যে ফুল ও মিষ্টি বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •