বাকৃবি’র অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান

বাকৃবি প্রতিনিধিঃ

অনলাইন শিক্ষা কার্যক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ডিভাইস বা স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অক্ষম শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

স্নাতক এবং এমএস পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যাদের অনলাইন ক্লাসে অংশ নিতে ডিভাইস (স্মার্টফোন) কেনার সক্ষমতা নেই তারা ইউজিসির মাধ্যমে সহজ শর্তে ঋণ অথবা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দরিদ্র (অসচ্ছল) এবং আর্থিকভাবে অক্ষম শিক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে । আবেদনটি ইংরেজিতে পূরণ করতে হবে। আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে যা অবশ্যই সঠিক এবং সম্পূর্ণ হতে হবে।

আবেদনকারীকে নিচের লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে Submit বাটনে ক্লিক করতে হবে।

https://forms.gle/rLn67m3uWTRBsbbW6

আবেদনের শেষ তারিখ ১৮ আগষ্ট, ২০২০।

ডিভাইস ক্রয়ে সাহায্য পাওয়ার মত যোগ্য বিশ্ববিদ্যালয় কর্তৃক বাছাইকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত বলে বিবেচিত হবে।

বাছাইকৃত শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে অনুদান প্রাপ্তির বিষয়টি অবহিত করা হবে।

কমিটির সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন ও সদস্য সচিব প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া যায়।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে অনলাইন ক্লাসে যুক্ত হতে স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থীদের বিনামূল্যে ডাটা সরবরাহ এবং স্মার্টফোন কিনতে সহজ শর্তে ঋণ অথবা অনুদানের আওতায় স্মার্টফোট সুবিধার নিশ্চয়তা বিধানের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে ইউজিসি।

  •  
  •  
  •  
  •