এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক:
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এ বছর শুরু হচ্ছে এপ্রিলের তৃতীয় দিন থেকে। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এইচএসসি পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে।

গত কয়েক বছর ধরে এপ্রিলের প্রথম দিন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ১ এপ্রিল পড়েছে শুক্রবার। এ কারণে ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।

সূচি অনুযায়ী ৩ এপ্রিল তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৯ জুন। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ জুন থেকে শুরু হয়ে ২০ জুন শেষ হবে।

  •  
  •  
  •  
  •