সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় রাবি ছাত্রলীগ কর্মী বহিষ্কার
আসাদুজ্জামান রিফাত, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত এক ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এ তথ্য নিশ্চিত করেন।
রবিউল ইসলাম মিল্টন নামের বহিস্কৃত ওই ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে পরবর্তীতে সকল প্রকার দলীয় কর্মকা- থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাকে সকল সাংগঠনিক কর্মকা- থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নুরকে লাঞ্ছিত করে মিল্টনসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী।

