কৃষি ও খাদ্য প্রকৌশল ক্যাডার চালুর দাবিতে সিকৃবিতে মানববন্ধন
সিকৃবি:
বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) কৃষি ও খাদ্য প্রকৌশল টেকনিক্যাল ক্যাডার কোটা চালুর দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি বুধবার বেলা ১ টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধনেরর আয়োজন করে। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ ছাত্র সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ” দেশের দু’টি কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল ও কারিগরি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হলেও বিসিএসে অদ্যাবধি টেকনিক্যাল ক্যাডার না থাকায় গ্র্যাজুয়েটরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এই গ্র্যাজুয়েটদের ভূমিকা অনস্বীকার্য হলেও বিসিএস টেকনিকেল ক্যাডার না থাকা সত্যিই দূঃখজনক। এছাড়া দেশের উন্নয়নের অন্যতম দাবিদার এ গ্র্যাজুয়েটদের জন্য কৃষি ও খাদ্য প্রকৌশল টেকনিক্যাল ক্যাডার কোটা চালু করা এখন সময়ের দাবি বলে বক্তারা উল্লেখ করেন।

