‘হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
ড. নিয়াজ পাশা:
মহামান্য রাষ্ট্রপতি ‘হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট’এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
আগামী ২৩ ফেব্রয়ারী ২০১৬ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল্যের সমাবর্তন। মহামান্য রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর এডভোকেট আব্দুল হামিদ এতে উপস্থিত থাকবেন।
এদিন মহামান্য রাষ্ট্রপতি চার কোটি হাওর এবং চর বাসির জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাকৃবিতে প্রতিষ্ঠিত ‘হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট’র ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে আশা করা যাচ্ছে।
কৃষি প্রকৌশলী এবং হাওর ভূমিপুত্র হিসাবে খ্যাত ড নিয়াজ পাশার আবেদনের প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ব বিদ্যালয় সমূহের চ্যান্সেলর এডভোকেট আব্দুল হামিদের নির্দেশণায় ‘হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়েছে।
গত ৮ ফেব্রয়ারী আমরা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি কে বিষয়টি অবহিত করি। এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড জাকির হোসেন জানান, ‘হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট’ এর ভিত্তি প্রস্তর স্থাপনের যাবতীয় প্রস্ততি নেয়া হয়েছে।

