পবিপ্রবিতে ভালবাসা দিবসে রংধনুর কনসার্ট

মো: মুস্তাফিজুর রহমান পাপ্পু,পবিপ্রবি:

ভালবাসা দিবসে উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Valentines Day Concert আয়োজন করছে সৃজনশীল-সামাজিক সংগঠন “রংধনু” । ১৪ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কেন্দ্রীয় মাঠে বিকাল ৪ টায় শুরু হবে এ কনসার্ট। সংগঠনের সাধারন সম্পাদক নিত্যনন্দ সরদার আজ এ তথ্য নিশ্চিত করেন। প্রস্তুতি সম্পর্কে সংগঠনের সভাপতি অনিমেষ বিশ্বাস বলেন, “ রংধনু বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন একটি সংগঠন, আমরা প্রতি বছর নানা কর্মসুচির মধ্য দিয়ে ভালবাসা দিবস উদযাপন করে থাকি,এবার আমরা মেগা কনসার্ট আয়োজন করেছি, প্রস্তুতি প্রায় শেষ, আশা করি সবাই উপভোগ করবে” Valentines Day Concert কে ঘিরে ক্যাম্পাসের সাধারন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উতসাহ উদ্দীপনা বিরাজ করছে। কনসার্টে স্থানীয় ও জাতীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন বলে জানা যায়।

  •  
  •  
  •  
  •