নওগাঁয় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

মোঃ খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলা সহ নওগাঁর সকল উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই স্থায়ী কোন শহীদ মিনার।

২১শে ফেব্রুয়ারী এলেই কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী কোন শহীদ মিনার না থাকায় কলাগাছ কিংবা প্রতিষ্ঠানের টেবিল দিয়ে অস্থায়ী ভাবে শহীদ মিনার তৈরি করে পালন করা হয় দিনটি।

যার ফলে প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা শহীদ দিবস সম্পর্কে অঙ্গই থেকে যায়।তাছাড়া দিবসটি পালনের কোন তাৎপর্যই ফুটে ওঠে না। এতে কোমলমতি শিক্ষার্থীরা একুশের চেতনা, মূল্যবোধ থেকে উপেক্ষিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠনে শহীদ মিনার থাকলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠনে শহীদ মিনার নেই।এর ফলে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠনে আর্ন্তজাতিক মাতৃভাসা দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে না।

জানা যায়, আত্রাই উপজেলার বান্দাইখাড়া মাধ্যমিক বিদ্যালয়,বান্দাইখাড়া প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক হাটুরিয়া বিদ্যালয়, কোঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়,শলিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ন্যাসবাড়ী মাধ্যমিক বিদ্যালয়,ধনপাড়া প্রাথমিক বিদ্যালয়, ঘোষগ্রাম মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়,নন্দনালী দাখিল মাদ্রাসাসহ উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

ঐ সকল প্রতিষ্ঠানে কোন বছরই ২১শে ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয় না।জানা যায়, যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসটি উদযাপনের জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা দেয়া থাকলেও, সরকারীভাবে বা প্রশাসনের পক্ষথেকে কোন কার্যকরী পদক্ষেপ না থাকায়, বায়ান্নর পর থেকে আজ পর্যন্ত অনেক স্কুল মাদ্রাসাগুলো ২১শে ফেব্রুয়ারী পালন করছে না শহীদ মিনার না থাকায়।

  •  
  •  
  •  
  •