শহীদদের প্রতি রংপুরের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান আইআইএএসটির শ্রদ্ধা নিবেদন

রংপুর প্রতিনিধি:
বাংলাদেশিদের জন্য একুশে ফেব্রুয়ারি একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে বর্বর পাকিস্তানি পুলিশরা। তখন সেখানে শহীদ হন কয়েকজন তরুণ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করেন তারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সেই সব ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন রংপুরে পূর্ব-শালবনে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি)।

রবিবার সকালে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রণজিৎ বণিক। আরও উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সিদ্দিক হোসেন, ফুড সায়েন্স টেকনোলজি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং ফিশারিজ বিভাগের প্রভাষক হাসু রানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  •  
  •  
  •  
  •