কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে আসন আছে মোট ৩৪১৯টি।
বিশ্ববিদ্যালয়ের তালিকা ও আসন সংখ্যা:
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ – ১১১৬টি
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর – ৩৩০টি
৩. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা – ৭০৪টি
৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট – ৪৩১টি
৫. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী – ৪৪৩টি
৬. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম – ২৪৫টি
৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা – ১৫০টি
আবেদনের সময়সীমা: ২ মে থেকে ২০ জুন ২০২১ পর্যন্ত।
লিখিত ভর্তি (নির্বাচনী) পরীক্ষা: ৩১ জুলাই ২০২১ (শনিবার) সকাল ১১.৩০টা থেকে বেলা ১২.৩০টা।
ভর্তি পরীক্ষা পদ্ধতি: এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের (ইংরেজি-১০, প্রাণিবিজ্ঞান-১৫, উদ্ভিদবিজ্ঞান-১৫, পদার্থবিজ্ঞান-২০, রসায়ন-২০ ও গণিত-২০ নম্বর)। সময় ১ ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
বিস্তারিত: www.admission-agri.org
কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি


