আগামী পহেলা মার্চ পবিপ্রবিতে আসছেন এইচ. টি. ইমাম, আ. স. ম. ফিরোজ

পবিপ্রবি প্রতিনিধিঃ

আগামী পহেলা মার্চ পবিপ্রবিতে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী এর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম, জাতীয় সংসদ এর চিফ হুইপ আ. স. ম. ফিরোজ এবং মশিউর রহমান রানা।

গতকাল সন্ধায় মাননীয় ভাইস চ্যান্সেলর পবিপ্রবিসাসের সাথে বৈঠককালে তাদের আসার ব্যাপার টি নিশ্চিত করে বলেন, তারা আসবেন ক্যাম্পাসের বঙ্গবন্ধুর শ্বেত ভাস্কর্য, শিক্ষকদের নতুন ডরমিটরি, গ্রন্থাগারের বর্ধিতাংশ এবং দুটি নতুন ভবন উদ্বোধন করতে।

এদিকে তাদের আগমন উপলক্ষে ক্যাম্পাস সাজ-সজ্জা সম্পন্ন করেছে পবিপ্রবি প্রশাসন।

এ প্রসংগে বাংলাদেশ ছাত্রলীগ- পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন বলেন, আমরা তাদের বরণ করে নেয়ার জন্য মুখিয়ে আছি।

  •  
  •  
  •  
  •