সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মোঃ রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রশাসন বিভাগের ১৫ তম ব্যাচের (৫ম সেমিস্টারের) মোঃ আফসার উদ্দিন (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আহত শিক্ষার্থী রবিবার ভোর রাতে সাভারের সুপার ক্লিনিকে মারা যায়।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সুত্রে জানা গেছে ,গত (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে সাভারের বিশমাইল নামক এলাকায় বিকেলে রাস্তার পাশ দিয়ে হেটে বাড়ীতে যাওয়ার সময় সামনে থেকে পাল্লা দিয়ে আসা ২ টি মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল সামনে থেকে আফসার উদ্দিনকে ধাক্কা দেয়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করা হলে রবিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রশাসনের শিক্ষক, শিক্ষার্থীরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

  •  
  •  
  •  
  •