রাবিতে আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেসিয়ামে ‘সমাজ সেবায় রেঞ্জার’ শীর্ষক সপ্তম আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় এ রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়েল কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের রেঞ্জার শিক্ষার্থী তানজিমা তামান্না তিথির উপস্থাপনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্লস গাইড এ্যাসোসিয়েশনের সভাপতি আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা, আঞ্চলিক সম্পাদক মমতাজ জাহান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান প্রমুখ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রাধ্যক্ষ সপ্তম আঞ্চলিক রেঞ্জার ক্যাম্পের এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

