হাবিপ্রবি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মো. রুহুল আমিন।
হাবিপ্রবি স্কুলের সহকারী শিক্ষিকা আফরোজা নাজনীন এর উপাস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান ও মেডিসিন, সার্জারী অ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাবিপ্রবি স্কুলের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মো. আব্বাসুজ্জামান।

