বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের গাছের চারা রোপণ কর্মসূচি ও ফল উৎসব অনুষ্ঠিত

Brikkhoropon

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উদ্যোগে ফল উৎসব ও গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“যেখানে যতটুকু জায়গা পান, গাছ লাগান” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার (১৮ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন সংলগ্ন এলাকায় এ গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

Brikkho ROpon2

এ সময় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করব। জলবায়ু পরিবর্তনে গাছ যে অনন্য ভূমিকা পালন করে সেটির একটি অংশ থাকবে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।

সভাপতি প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সকল সদস্যদের নিয়ে আমরা এখানে গাছ রোপণ কর্মসূচির আয়োজন করেছি এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে আমরা গাছের চারা বিতরণ করে তাদেরও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার জন্য উদ্ভুদ্ধ করব।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা একদিন সবুজ বেষ্টনীযুক্ত দেশ গড়বো এবং সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে নেতৃত্ব দিবেন।

গাছের চারা রোপণ কর্মসূচির শেষে বাকৃবি শিক্ষক কমপ্লেক্সে “ফল উৎসবের” আয়োজন করা হয়। এসময় উপস্থিত অতিথিদের জন্য গ্রীষ্মকালীন বিভিন্ন ফলমূল পরিবেশন করা হয়।

Fruits Utshob

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রফিকুল আলম, প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, প্রফেসর ড. আখতার হোসেন চৌধুরী, প্রফেসর ড. মোঃ রকিবুল ইসলাম খান সহ আরও অনেকে।

  •  
  •  
  •  
  •