৯ম সাউথ এশিয়া ইউনির্ভাসিটি ফেসটিভ্যালে কুবির সাফল্য
এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
৯ম সাউস এশিয়া ইউনির্ভাসিটি ফেসটিভালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাফল্য অর্জন করেছে। গত ফেব্রুয়ারিতে ভারতের উত্তর প্রদেশের লাখনাওতে বাবাসাহেব ভীমরা ও আমবেদকার বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন ব্যাপী এ ফেসটিভাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন্য সদস্য এ ফেসটিভ্যালে অংশ গ্রহণ করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী অনুপম বাঁধন দাশ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৪র্থ ব্যাাচের শিক্ষার্থী মৌরি বৈদ্য অংশ গ্রহন করেন। তারা দুই জনই দুটি করে ইভেন্টে লাইট ভোকাল ও গ্রুপ সং এ অংশ গ্রহন করে। দুই জনই ভাল পারর্মের জন্য ক্রেস্ট ও সার্টিফিকেট অর্জন করেন।
বাঁধন দাশ ও মৌরি বলেন,‘ বাংলাদেশ দলের মাধ্যমেই অনুষ্ঠান শুরু হয় এবং শেষ ও হয়। সকল ইভেন্টে শুধুমাত্র বাংলাদেশ দলই অংশ গ্রহন করে। এই ফেসটিভালে বাংলাদেশসহ সাউথ এশিয়ার ৭টি দেশ অংশ গ্রহন করে।

