৭ই মার্চে রাবি ছাত্রলীগের নানা কর্মসূচি পালিত

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুর ১২ টার দিকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ করেছে তারা।

শোভাযাত্রাটি রাবি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলে গিয়ে শেষ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, মেহেদি হাসান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাহানুর ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু, সাদ্দাম হোসেনসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে সেখানে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্র্পণ করা হয়।

উল্লেখ্য, ৭ই মার্চ দিবস উপলক্ষে রাবির বেশ কয়েকটি জায়গায় মাইকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণ এবং দেশত্মবোধক গান প্রচার করা হয়।

  •  
  •  
  •  
  •