কোনোভাবেই ‘অটোপাশ’ দেয়া হবে না এ বছর

শিক্ষা ডেস্ক:

এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোনোভাবেই দেওয়া হবে না অটোপাশ। সর্বোচ্চ চেষ্টা করা হবে পরীক্ষা নেয়ার;তবে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প হিসেবে আ্যসাইনমেন্টের মাধ্যমে যাচাই করা হবে শিক্ষার্থীদের-এমনটাই জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তরের মহাপরিচালক প্রফেসর ডঃ সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

উল্লেখ্য যে ইতোমধ্যেই উচ্চমাধ্যমিকের ফর্ম পূরণ শুরু হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •