সিকৃবিতে এফএসএল শুরু
সিকৃবি প্রতিনিধি :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) ফিসারিজ সুপার লীগ ( এফএসএল) ১০ মার্চ থেকে শুরু হয়েছে।
সিকৃবি’র ফিসারিজ অনুষদের ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থীরা এ ফুটবল লীগের আয়োজন করে। অনুষদের বিভিন্ন ব্যাচের মোট আট টি দল প্রতিযোগিতা করবে। বৃহঃস্পতিবার বিকেল ৩ টায় সিকৃবি’র সেন্ট্রাল স্টেডিয়ামে মাস্টার্স লেভেল ও নবম ব্যাচের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচের মধ্যে দিয়ে লীগ শুরু হয়। গ্র্রুপপর্ব, সেমিফাইনাল খেলা শেষে আগামি ২১ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে সুপার লীগ শেষ হবে বলে আয়োজক সূত্রে জানা যায়।

