ইন্টারন্যাশনাল স্পিকিং কম্পিটিশনে যাচ্ছে ইফতেখার

আহমেদ নাসিম আনাসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশনে যাচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ক্যাডেট ইফতেখার ।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী পিএসসি জানান, বাংলাদেশ থেকে ক্যাডেট ইফতেখার প্রথম স্থান আর্জন করেছে। এ স্পিকিং প্রতিযোগিতায় আগামী ৯ থেকে ১৩ মে লন্ডন শহরের চার্লস স্টিটের প্রধান কার্যালয়ে ৬২টি দেশের প্রতিনিধিরা অংশ নেবে । সে প্রতিযোগিতায় সে বাংলাদেশের হয়ে অংশ নেবে।

তিনি আরও জানান, ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে গত ৫ মার্চ অনুষ্ঠিত প্লোবাল পাবলিক স্পিকিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৮ টি বিশ্ববিদ্যালয় এবং ১২ টি ক্যাডেট কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫০০০ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ক্যাডেট ইফতেখার অংশ গ্রহন করে প্রখম স্থান অধিকার করে।

  •  
  •  
  •  
  •