শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার ব্যাপারে যা বললেন মন্ত্রী

dipu

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। তবে সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। নভেম্বের-ডিসেম্বরে করোনার সংক্রমণ কমলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১১ আগস্ট) মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে একটি গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

গত ৬ আগস্ট শিক্ষাবিষয়ক সাংবাদিকদের একটি সংগঠন আয়োজিত আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সরকারি পর্যায়ের শিক্ষকরা করোনা ভ্যাকসিন নিয়েছেন। অপর দিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ৬৩ হাজার ২২২ শিক্ষক ও কর্মচারীর মধ্যে দুই লাখ ৭৮ হাজার ৪২৬ জনই ইতোমধ্যে টিকার আওতায় এসেছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৪ হাজার শিক্ষকের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষক। এক সপ্তাহের মধ্যে বাকি সব শিক্ষক করোনা ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী প্রথম ডোজ এবং ৬ হাজার ৭২ জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন।

উল্লেখ্য গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সবশেষ চলমান সাধারণ ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: , , , ,