এক ডোজ টিকা নিলেই হলে উঠা যাবে শাবিপ্রবিতে
শিক্ষা ডেস্কঃ করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুধু আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। এক্ষেত্রে তাদের অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকার বুথ বসানোর ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। খুব শিগগিরই শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ শুরু হবে।

